নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - পুকুরের মালিকানা কার দখলে? এই নিয়ে জোর বিবাদের জেরে কাঠগড়ায় বিজেপি নেতা। বিষয়টি নিয়ে তদন্ত করতে গেলে পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতাকে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ায়।

সূত্রের খবর , বিজেপি নেতার নাম গোপাল ধীবর। দীর্ঘ কয়েকমাস ধরেই একটি পুকুরের মালিকানা নিয়ে দত্ত পরিবারের সঙ্গে চলছিল বচসা। পুকুরটি নিয়ে দুই পক্ষই মালিকানা দাবি করছিল। তবে বিজেপি নেতার বিরুদ্ধে সেই পুকুর হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলেছে দত্ত পরিবার। এই নিয়ে বাঁকুড়া সদর থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত করতে এলে পুলিশকে বাঁধা দেন গোপালের ধীবর। এরপরই তাকে গ্রেফতার করা হয়। ধৃতের দাবি , বিজেপি করার জেরেই তাকে ইচ্ছাকৃত আটক করা হয়েছে। ঘটনায় ক্ষোভপ্রকাশ করেছে ধৃতের পরিবার।

ধৃত গোপাল ধীবর জানিয়েছেন , "দেখুন আমি এইসব ঝামেলায় থাকিনা। শুধু আমার অপরাধ হল আমি বিজেপি করি। তাই জন্যই আমার দিকে মিথ্যে আঙুল তোলা হল। আমাকে অপরাধী সাজিয়ে পুলিশের কাছে তুলে দেওয়া হল। আমি সম্পূর্ণ নির্দোষ। আমি কোনো অপরাধ করিনি। সবটাই সাজানো হয়েছে। এটা শাসক দলের চক্রান্ত।"

ধৃতের বোন সরস্বতী ধীবর জানিয়েছেন , "আমার ঠাকুমার একটি পুকুর ছিল। দত্ত পরিবার দাবি করছিল ওই পুকুর তাদের। বাবাকে তারা রীতিমত মারধরও করে। থানায় অভিযোগ কোনো লাভ হয়নি। আমাদের পয়সা নেই বলে মনে হয় পুলিশ কিছু করেনি। অন্যদিকে ওদের সঙ্গ দিচ্ছে। এদিকে আমার ভাইয়ের নামে যা যা অভিযোগ আনা হয়েছে সমস্ত মিথ্যে। আমার ভাই কোনো মারধর করেনি। বিজেপি বলেই এই মিথ্যে অভিযোগ আনা হয়েছে।"
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের