নিজস্ব প্রতিনিধি, কলকাতা – শনিবার কলকাতায় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির সমাবেশে মঞ্চে যোগ দেন তিনি। সেখান থেকে তৃণমূলকে একের পর এক চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। পাশাপাশি বিজেপির প্রতি আস্থার বার্তা দিলেন তিনি।
এদিন মিঠুন বলেন, “রাজ্যের প্রধান দাবি করেছেন বিজেপি নাকি ৫০০ টাকা দিয়ে লোক এনেছে, অথচ তাঁর মতে ১৫০০ টাকা দিয়েও নাকি মানুষ জড়ো হয় না। মুখ্যমন্ত্রী নাকি বিজেপিকে ‘গলায় দড়ি দিয়ে মরতে’ বলেছেন? তাহলে সবাই রেললাইনে মাথা দিক। অনেক মুখ্যমন্ত্রী দেখেছি। এমন কাউকে দেখিনি, যিনি এত মিথ্যা কথা বলেন। হাত ভেঙেছে। পা ভেঙেছে। এবার কিন্তু আরও কিছু ভাঙতে পারে। তার জন্য তৈরি থাকবেন। হয়তো চলে গেল আইসিইউতে। আইসিইউ থেকে বক্তৃতা দিচ্ছে, তৃণমূলকে ভোট দিন। নইলে আমার কী হবে।“
তিনি আরও বলেন, “মুখ্যমন্ত্রী নাকি দাবি করেছেন যে তিনি আছেন বলেই বাঙালি হিন্দুরা বেঁচে আছে। পুলিশকে নিরপেক্ষ হতে বলুন, ৩০ মিনিটের মধ্যে খেলা শেষ করে দেব। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যবাসীর সমস্ত কষ্ট দূর করব। কথা দিচ্ছি। গ্যারান্টি দিয়ে বলছি। সরকারে এলে আমাদের প্রথম কাজ হবে আলুচাষিদের জন্য।“ কৃষক, আদিবাসী সমাজ এবং শিক্ষাব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন মিঠুন।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের