নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুলিশের জালে এবার কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলর তথা ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ বলে পরিচিত শামস ইকবাল। ৭০ লক্ষ টাকা তোলাবাজি, প্রাণনাশের হুমকি এবং অস্ত্র আইনে একাধিক অভিযোগের ভিত্তিতে গার্ডেনরিচ থানার পুলিশের হাতে গ্রেফতার হলেন তিনি। এই ঘটনাকে ঘিরে ফের চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শামস ইকবাল ওরফে অনিলের বিরুদ্ধে ২০২৩ সালের একটি তোলাবাজির অভিযোগে তদন্ত চলছিল। অভিযোগকারী মেটিয়াবুরুজের ব্যবসায়ী মহম্মদ শাদাব দাবি করেছেন, তার কাছ থেকে প্রায় ৭০ লক্ষ টাকা দাবি করা হয়। টাকা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়া এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, এমনই টাকা দেওয়ার পরও হুমকি বন্ধ হয়নি।
এই ঘটনায় শামস ইকবালের পাশাপাশি মহম্মদ ফারাজ ওরফে বুন এবং ফিরোজ কুরেশি ওরফে চুরি ফিরোজের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই গার্ডেনরিচ থানার পুলিশ শামস ইকবালকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে তোলাবাজির পাশাপাশি অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনার সঙ্গে আর কারা জড়িত, সেই দিকটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
মঞ্চে উঠেই ফিরে গেলেন জয় গোস্বামী
তসলিমাকে নাগরিক সংবর্ধনা শুভেন্দুর
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের