নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - রাজ্যের রাজনৈতিক মহলে ফের চাঞ্চল্য। পুলিশের জালে আরও এক প্রাক্তন মন্ত্রী। বুধবার কলকাতার ফুলবাগান এলাকা থেকে গ্রেফতার করা হল উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহকে। একাধিক মামলার তদন্তে কয়েকদিন ধরেই তার খোঁজ চালাচ্ছিল পুলিশ।
বুধবার সকালে কোচবিহার পুলিশের একটি দল কলকাতার ফুলবাগানে পৌঁছে উদয়ন গুহকে গ্রেফতার করে। এরপর তাকে ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাকে উত্তরবঙ্গে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। যদিও ঠিক কোন মামলায় গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে জানা গেছে, প্রতারণা, ভয় দেখানো এবং ভোট-পরবর্তী হিংসা সংক্রান্ত একাধিক মামলার তদন্তেই এই গ্রেফতারি। দীর্ঘদিন ধরেই ওই মামলাগুলিতে তার বিরুদ্ধে তদন্ত চলছিল।
একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের দায়িত্বে ছিলেন উদয়ন গুহ। কোচবিহার জেলায় তৃণমূলের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবেও পরিচিত ছিলেন তিনি। দলের সাংগঠনিক দায়িত্ব সামলানোর পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডে তার সক্রিয় উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তবে রাজ্যে পালাবদলের পর থেকে তিনি কোচবিহার ছেড়ে কলকাতার ফুলবাগানে বসবাস শুরু করেন।
এই গ্রেফতারি প্রসঙ্গে বিজেপি বিধায়ক অজয় রায় বলেন, ' উদয়ন গুহের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আবাস যোজনার টাকা চুরি থেকে, রেশনের চাল চুরির মতন অনেক অভিযোগ রয়েছে। আগের সরকারের আমলে পার পেয়ে গেছিল কিন্তু এবার আর তা হবে না। সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা
বুধবার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে
ফুলিয়ায় ছাত্রীদের বিক্ষোভ
মাঝরাতে নদীয়ার কল্যাণীর বড়জাগুলিতে পুলিশের জালে ধরা পড়ে তারা
৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ
রোগীর কাছ থেকে টাকা তুলে ধৃত কর্মী
দেহ দাহের রাতে আসলে কি ঘটেছিল সেটাই জানতে চাইছে সিবিআই
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...