নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুণেতে খুন হওয়া বাংলার পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর পরিবারের পাশে দাঁড়াল শাসক শিবির। শুক্রবার পুরুলিয়ায় নিহতের বাড়িতে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
৩১ বছর বয়সি সুখেন মাহাতো পুরুলিয়ার জঙ্গলমহল এলাকার বরাবাজারের তুমড়াশোলের বাঁধডির বাসিন্দা। পরিবারের আর্থিক দায়িত্ব কাঁধে নিয়ে দাদা তুলসিরাম মাহাতোর সঙ্গে পুনেতে একটি গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় কাজ করতেন তিনি। ছোট ভাইও সেখানেই অন্য একটি কারখানায় কর্মরত। গত মঙ্গলবার বিকেল তিনটের শিফটে কাজে যাওয়ার পর কর্মস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়।
পরিবারের অভিযোগ, বাংলা ভাষায় কথা বলার জেরেই তাকে খুন করা হয়েছে। এই অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। একইসঙ্গে, তিনি নিহতের পরিবারের পাশে থাকার বার্তাও দেন। এবার সরাসরি শুক্রবার নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে পুরুলিয়া যাচ্ছেন অভিষেক।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের