নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ফের প্রাণ হারালেন বাংলার এক পরিযায়ী শ্রমিক। মহারাষ্ট্রের পুণেতে পুরুলিয়ার যুবক সুখেন মাহাতোকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে। ঘটনার পর দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিহত সুখেন মাহাতোর বাড়ি পুরুলিয়ার বরাবাজার থানার তুমড়াশোলের বাঁধডি গ্রামে। বুধবার দুপুরে পুণের শিকারপুর থানার করেগাঁও ভিমা এলাকা থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের দাদা তুলসীরাম মাহাতো অভিযোগ করেছেন, সুখেনকে পিটিয়ে খুন করা হয়েছে। ঘটনায় তৃণমূলের অভিযোগ, ভাষা ও পরিচয়ের কারণে বাংলার শ্রমিকদের উপর নির্যাতন করা হয়েছে।
ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'আমি এই খুনের ঘটনায় স্তম্ভিত, ক্রুদ্ধ এবং হতবাক। সুখেন মাহাতো, যিনি পরিবারের একমাত্র উপার্জনকারী, তার ভাষা, পরিচয় ও শিকড়ের কারণে তাকে হত্যা করা হয়েছে।' তিনি আরও দাবি করেন, বাঙালি বিদ্বেষকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার ফলেই এমন ঘটনা ঘটছে।
মুখ্যমন্ত্রী অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে, মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার অপরাধে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা রাজ্য - কেন্দ্র দ্বন্দ্বকে আরও জোরালো করে তুলেছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের