নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - ফলতায় পুনর্নির্বাচনের আগে ফের উত্তপ্ত রাজনীতি। ভোটের মাত্র পাঁচ দিন আগে গ্রেফতার জাহাঙ্গির খানের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা সাইদুল খানকে। ঘটনায় চরম রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে এলাকায়।
আগামী ২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন ঘিরে রাজনৈতিক পারদ আগেই চড়েছিল। তার মাঝেই শুক্রবার গভীর রাতে বড় পদক্ষেপ করে ফলতা থানার পুলিশ। অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ফলতা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সাইদুল খানকে। পুলিশ সূত্রে দাবি, দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ জমা পড়ছিল। তার মধ্যে খুনের চেষ্টা, রাজনৈতিক হিংসা ছড়ানো এবং এলাকায় আতঙ্ক তৈরির মতো অভিযোগও রয়েছে।
সেই সমস্ত মামলার তদন্তে নেমেই শুক্রবার রাতে সাইদুলের বাড়িতে হানা দেয় পুলিশ। এরপর তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় এবং পরে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। সাইদুল খান স্থানীয় তৃণমূল রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী মুখ। তিনি এলাকার দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গির খানের ঘনিষ্ঠ বলেও পরিচিত। ফলে ভোটের ঠিক আগে এই গ্রেফতারিকে ঘিরে জল্পনা আরও বেড়েছে।
এদিকে এই ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে উঠলেও এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিজেপির অভিযোগ, ফলতায় দীর্ঘদিন ধরে ভয় ও সন্ত্রাসের রাজনীতি চলছিল। অন্যদিকে তৃণমূলের একাংশের দাবি, ভোটের আগে পরিকল্পিতভাবেই তাদের নেতাদের নিশানা করা হচ্ছে।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের