নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের মন্ত্রী সুজিত বসুর অফিসে ইডি হানার পর ফের নড়েচড়ে বসল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার দক্ষিণ দমদম পুরসভার এক আধিকারিক হাজির হলেন ইডির দফতরে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় তাকে তলব করা হয়েছিল বলে জানা গেছে।
সূত্রের খবর, দক্ষিণ দমদম পুরসভার ওই আধিকারিককে লিখিত নোটিশ পাঠিয়ে হাজিরা দিতে বলা হয়। ইডির অফিসে হাজিরা দিয়ে তিনি তদন্তে সহযোগিতা করেন বলেই জানা গেছে। এই মামলার তদন্ত আগেই শুরু করেছিল সিবিআই, যারা পুর নিয়োগে অনিয়মের অভিযোগে প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়ের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল। অভিযোগ, কোভিডের সময় রাতারাতি ২৯ জনকে চাকরি দেওয়া হয়েছিল। যদিও চার্জশিটে সেই নিয়োগে অর্থের লেনদেন হয়েছিল কি না, তা স্পষ্ট করা হয়নি।
এদিকে গত শুক্রবার কলকাতা ও আশপাশের ১৩টি জায়গায় তল্লাশি চালায় ইডি। তার মধ্যে ছিল রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর অফিসও। তল্লাশিতে উদ্ধার হয় প্রায় ৪৫ লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। যদিও ওই নগদের উৎস বা তা কোন সংস্থার সঙ্গে যুক্ত, তা নিয়ে কোনও স্পষ্ট ব্যাখ্যা দেয়নি ইডি। তদন্তকারীরা জানিয়েছেন, বাজেয়াপ্ত নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে এবং আর্থিক লেনদেনের হদিস অনুসন্ধান করা হচ্ছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের