নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে তৎপরতা বাড়িয়ে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর অফিস-সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি। টানা ১২-১৩ ঘণ্টার অভিযানে উদ্ধার হয় নগদ টাকা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি।
সূত্রের খবর, শুক্রবার সকাল থেকেই শহরের বেশ কিছু জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। পুর নিয়োগ দুর্নীতিতে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়ি ও রেস্তোরাঁয় অভিযান চালায় ইডি। অভিযানের ২ দিন পর তদন্ত বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য এক্স হ্যান্ডেলে পোস্টবুরে জানায় তদন্তকারী সংস্থা। রবিবার ইডির পক্ষ থেকে নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়, ' পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মোট ১৩টি স্থানে একযোগে তল্লাশি চালানো হয়েছে। অভিযানে একাধিক সম্পত্তি সংক্রান্ত নথি এবং নগদ ৪৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত নথি ও টাকার উৎস খতিয়ে দেখা হচ্ছে।'
যদিও ইডির তরফে স্পষ্ট করে জানানো হয়নি, ঠিক কোন জায়গা বা কার কাছ থেকে এই অর্থ উদ্ধার হয়েছে। এতে স্বাভাবিকভাবেই ধন্দ দেখা দিয়েছে রাজনৈতিক মহলে। শুক্রবার মন্ত্রী সুজিত বসুর বাড়ির পাশপাশি আরও বেশ কয়েকটি জায়গায় হানা দেয় তদন্তকারী দল।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের