নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুর নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের গতি আরও বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দমকলমন্ত্রী সুজিত বসুর জামাই রাহুল সিংকে তলব করার পর সোমবার তিনি হাজিরা দেন সল্টলেকের ইডি দফতরে। তল্লাশি অভিযানে উদ্ধার হওয়া নথি ও তথ্যের ভিত্তিতেই তাকে ডেকে পাঠানো হয়েছিল বলে জানা যায়।
পুর নিয়োগে আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায় সম্প্রতি একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ নথি, লেনদেন সংক্রান্ত তথ্য উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই নথি খতিয়ে দেখেই সুজিত বোসের জামাই রাহুল সিং সহ আরও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ইডি। সোমবার সকাল ১১টা নাগাদ রাহুল সিং পৌঁছান সল্টলেকের ইডির সদর দফতরে।
দফতর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, তদন্তে সহযোগিতা করতে তিনি বেশ কিছু নথি ও ছবি জমা দিয়েছেন। তদন্তকারীরা তাকে পুর নিয়োগ সম্পর্কিত আর্থিক লেনদেন, ব্যবসায়িক বিনিয়োগ এবং সংশ্লিষ্ট নথি সম্পর্কে একাধিক প্রশ্ন করেন বলেও জানা যায়। সম্প্রতি পুর নিয়োগ দুর্নীতি মামলায় দমকল মন্ত্রী সুজিত বোসের বাড়িতে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সেই তল্লাশি অভিযান থেকে একাধিক নথিপত্র উদ্ধার করে ইডি আধিকারিকরা। সেই তথ্যের ওপর ভিত্তি করেই সুজিত বোসের জামাই সহ পরিবারের অন্যান্য সদস্যদের ভূমিকাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই সপ্তাহেই সুজিত বসুর ছেলে, মেয়ে ও স্ত্রীকেও ইডি দফতরে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের