নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুরনিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের গতি আরও তীব্র করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দমকলমন্ত্রী সুজিত বসুর ছেলে সমুদ্র বসুকে ফের তলব করল কেন্দ্রীয় এজেন্সি। তার একাধিক ব্যবসার আয়–ব্যয়ের নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। অন্যদিকে, বৃহস্পতিবার হঠাৎই ইডি দফতরে হাজিরা দিলেন মন্ত্রীর স্ত্রীও।
সোমবার প্রায় ১২ ঘণ্টা জেরা করা হয়েছিল দমকলমন্ত্রী সুজিত বসুর ছেলে সমুদ্র বসুকে। কিন্তু তদন্তকারীদের দাবি, এখনও বহু প্রশ্নের উত্তর বাকি। তাই নতুন করে তাকে আগামী সপ্তাহে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে ইডি। সমুদ্র বসুর বিভিন্ন হোটেল, ধাবা, রেস্তোরাঁ এবং অন্যান্য ব্যবসার আয়–ব্যয়ের হিসেব, বিনিয়োগের পরিমাণ, এবং সংশ্লিষ্ট নথিগুলি চাইছে কেন্দ্রীয় এজেন্সি। তদন্তকারীদের সন্দেহ, পুরনিয়োগ দুর্নীতির টাকার সঙ্গে এসব ব্যবসার আর্থিক লেনদেনের যোগ থাকতে পারে।
এদিকে, বৃহস্পতিবার সকালেই ইডির দফতরে উপস্থিত হন মন্ত্রী সুজিত বসুর স্ত্রী। আগের তলবের সময় পুজোর কারণে হাজিরা দিতে পারেননি বলে জানিয়েছিলেন তিনি। তবে বৃহস্পতিবার আইনজীবী ও মেয়েকে সঙ্গে নিয়ে বিনা নোটিশে হাজির হলে জেরা সম্ভব হয়নি, কারণ কর্মকর্তারা অন্য কাজে ব্যস্ত ছিলেন।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের