নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার মদন মিত্রের পরিবারকে ঘিরে তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্রের ছেলে শুভরূপ মিত্র। নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেনের তদন্তে তার কাছে একাধিক নথি চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরই মধ্যে মদনের পরিবারের আরও সদস্যদেরও তলব করা হয়েছে।
বুধবার নির্ধারিত সময়ের মধ্যেই কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে পৌঁছান শুভরূপ মিত্র। তদন্তকারীদের নির্দেশ অনুযায়ী তিনি ব্যাঙ্কের লেনদেন-সহ একাধিক আর্থিক নথি সঙ্গে নিয়ে হাজির হন। তার হাতে একটি ফাইলও দেখা যায়, যা তদন্তের প্রয়োজনীয় নথিপত্র বলেই মনে করা হচ্ছে। পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কামারহাটি ও টিটাগড় পুরসভার নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।
বুধবার মদনের দুই ছেলেকে তলব করা হয়েছে। আগামী ২৩ জুলাই হাজিরা দিতে বলা হয়েছে তার স্ত্রীকে এবং ২৯ জুলাই ইডির দফতরে ডাকা হয়েছে স্বয়ং মদন মিত্রকে। তদন্তকারী সংস্থার দাবি, নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেন এবং সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যাচাই করতেই পরিবারের সদস্যদের ডেকে পাঠানো হয়েছে। তাদের বক্তব্য ও জমা দেওয়া নথি খতিয়ে দেখেই তদন্তের পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের