নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - পুরুলিয়া থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ ঘিরে শনিবার গভীর রাতে উত্তপ্ত হয়ে উঠল চন্দ্রকোনা রোড এলাকা। ঘটনাকে কেন্দ্র করে চরম নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসের ভেতরেই ধর্নায় বসে পড়েন।
শনিবার পুরুলিয়ায় দলীয় কর্মসূচি সেরে সড়কপথে কলকাতায় ফেরার সময় রাতের দিকে শুভেন্দু অধিকারীর কনভয় চন্দ্রকোনা রোড এলাকায় পৌঁছায়। অভিযোগ, সেই সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বিজেপি কর্মীরা তাকে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই আচমকা ৭–৮ জন তৃণমূল কর্মী দলীয় পতাকা হাতে স্লোগান দিতে দিতে বিজেপি কর্মীদের ভিড়ের মধ্যে ঢুকে পড়েন। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুপক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি।
বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীরা পরিকল্পিতভাবে লাঠি নিয়ে হামলা চালায়, যার ফলে একাধিক বিজেপি কর্মী আহত হন। ঘটনার খবর পেয়ে নিজের কনভয় ঘুরিয়ে সরাসরি চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে পৌঁছন শুভেন্দু অধিকারী। সেখানে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। শুভেন্দুর দাবি, পুলিশের উপস্থিতিতেই এই হামলা হয়েছে, অথচ আগাম কোনও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিরোধী দলনেতা বলেন, 'রাতের অন্ধকারে লাঠিসোটা নিয়ে একদল লোক রাস্তায় ঘুরছিল, পুলিশ তা কীভাবে দেখেনি? আমার কর্মীদের উপর হামলা হল আর পুলিশ নীরব দর্শক হয়ে রইল। পুলিশ উল্টে তৃণমূলের গুণ্ডা বাহিনীর সঙ্গে কোলাকুলি করছিল।' এরপরই থানার ভেতরেই মেঝেতে বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন তিনি। তার একটাই দাবি, হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করতে হবে।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের