নিজস্ব প্রতিনিধি, কলকাতা – পুরুলিয়া থেকে ফেরার পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের ওপর হামলার অভিযোগ। যাকে কেন্দ্র করে শনিবার গভীর রাতে উত্তপ্ত হয়ে ওঠে চন্দ্রকোনা রোড এলাকা। এবার এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি ফোন করলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর থেকে ভিডিও ফুটেজ চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।
সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ১৫ মিনিট কথা হয় শুভেন্দু অধিকারীর। এরপরই হামলার সময়ের ভিডিও ফুটেজ চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। কনভয়ে হামলাকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর অভিযোগ, “যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন, সেদিন থেকেই শুভেন্দু অধিকারীর ওপর হামলা হচ্ছে।“
পাল্টা তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “শুভেন্দুর গাড়িতে হামলা হয়নি। জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন। সেই স্লোগানও সামলাতে পারেননি তিনি।“ উল্লেখ্য, বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীরা পরিকল্পিতভাবে লাঠি নিয়ে হামলা চালায়, যার ফলে একাধিক বিজেপি কর্মী আহত হন। ঘটনার খবর পেয়ে নিজের কনভয় ঘুরিয়ে সরাসরি চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে পৌঁছন শুভেন্দু অধিকারী। সেখানে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
সকাল থেকে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জনজীবন
নারা লোকেশকে শুভেন্দুর বিশেষ উপহার
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...