নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - বাঙালিদের প্রতি বিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ সভা পুরুলিয়ায়। শনিবার পুরুলিয়ার চারগালি স্কুল মাঠে তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে আয়োজিত হয় এই সভা। এদিন বিজেপি সহ সিপিআইএমকে কটাক্ষ করে বক্তৃতা দেন তৃণমূল নেতা মোশাররফ হোসেন।
সূত্রের খবর , বাঙালির প্রতি ঘৃণার প্রতিবাদে শনিবার পুরুলিয়ার চারগালি স্কুল মাঠে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের পক্ষ থেকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি , ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন সহ একাধিক তৃণমূল নেতা।
এদিনের সভায় কিছু নেতাকে হিন্দিতে বক্তব্য রাখতে দেখা যায় , যা একটি বিশেষ বার্তা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সভা থেকে মোশাররফ হোসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেন , “কতজন বাংলাদেশি বা রোহিঙ্গা এদেশে এসেছে , আবার কতজন ফিরে গিয়েছে — এই তথ্য শুভেন্দু বাবুর জানা নেই। অথচ বারবার এই ইস্যু তুলে বিভ্রান্তি ছড়াচ্ছেন।”
এদিন সভায় বক্তারা অভিযোগ করেন , বাঙালিদের বিরুদ্ধে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার সহ বিরোধী রাজনীতির একাংশ উদ্দেশ্যপ্রণোদিত ঘৃণার পরিবেশ তৈরি করছে। সংখ্যালঘু সমাজকে বিভ্রান্ত করার চেষ্টাও হচ্ছে বারবার। এই সভার মাধ্যমে তৃণমূল সংখ্যালঘু সেল যে আগামী নির্বাচনের আগেই সংগঠনের ভিত মজবুত করার পথে এগোচ্ছে, তা স্পষ্ট বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
২০২৬ সালের বিধানসভা নির্বাচন নিয়ে মুখ খুলে মোশাররফ হোসেন বলেন , ''মানুষ যেন কংগ্রেস বা সিপিআইএমকে ভোট না দেয়। তারা বিজেপির পাশে দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে কাজ করছে। আবার তৃণমূলেও যেন সরাসরি যোগ না দেয় কেউ , যদি আদর্শের প্রশ্নে দ্বিধা থাকে। তবে বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া জরুরি।''
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...