নিজস্ব প্রতিনিধি , মস্কো - ইউক্রেনের সঙ্গে দীর্ঘ যুদ্ধের আবহে এবার খোদ ভ্লাদিমির পুতিনকে হত্যার ষড়যন্ত্র ফাঁস হয়েছে। ক্রেমলিনের দাবি, রুশ প্রেসিডেন্টকে সরিয়ে দিতে বড়সড় ছক কষছে ইউক্রেনীয় ঘাতক বাহিনী। এই খবর সামনে আসতেই মস্কো জুড়ে চরম সতর্কতা জারি করা হয়েছে। সাফ জানানো হয়েছে , রাষ্ট্রপ্রধানের কোনো ক্ষতি হলে তার পরিণাম হবে ভয়াবহ।
গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, নভগোরোদ এলাকায় পুতিনের ব্যক্তিগত প্রাসাদে ড্রোন হামলার পরিকল্পনা চলছে। ইউরোপীয় নথিতে দাবি করা হয়েছে, কিয়েভের বিশেষ বাহিনী পুতিনের গতিবিধির ওপর কড়া নজর রাখছে। সম্প্রতি রুশ জেনারেল ফানিল সারভারোভকে গাড়িতে বোমা মেরে খতম করা হয়েছে। এই ঘটনার পর থেকেই মস্কোর অন্দরে আতঙ্ক বেড়েছে। প্রশাসনিক কর্তারা মনে করছেন, শীর্ষ সেনা কর্তাদের পর এবার লক্ষ্য খোদ প্রেসিডেন্ট।
তাই সুরক্ষার খাতিরে পুতিন এখন জনসমক্ষে আসা প্রায় বন্ধ করে দিয়েছেন। কোনো জরুরি সফর থাকলেও তা এড়িয়ে চলছেন তিনি।বর্তমানে পুতিনের বাসভবনে মাছি গলার উপায় নেই। সেখানে বসানো হয়েছে অত্যাধুনিক অ্যান্টি-ড্রোন সিস্টেম। যারা দেখা করতে আসছেন, তাদের কঠোর তল্লাশির মুখোমুখি হতে হচ্ছে। দুই দশকেরও বেশি সময় ধরে রাশিয়ার ক্ষমতায় থাকা পুতিন নিজেও একসময় দাপুটে গোয়েন্দা সংস্থা কেজিবি (KGB)-র দুঁদে এজেন্ট ছিলেন। ফলে নিরাপত্তার ফাঁকফোকর তার অজানা নয়।
উল্লেখ্য, বর্তমানে তার নেতৃত্বেই ইউক্রেনে সামরিক অভিযান চলছে। আন্তর্জাতিক মহল মনে করছে, যদি কোনোভাবে পুতিনের ক্ষতি হয়, তবে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করতেও পিছপা হবে না। এই উত্তপ্ত পরিস্থিতিতে পুতিনের নিরাপত্তা এখন গোটা বিশ্বের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের