নিজস্ব প্রতিনিধি, জেরুসালেম – ইতিমধ্যেই প্যালেস্টাইনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়া। সেই পথ অনুসরণ করছে ফ্রান্স, বেলজিয়াম সহ একাধিক দেশ। এর জেরে বেজায় চটেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর দাবি, “সন্ত্রাসবাদীদের পুরস্কার দেওয়া হল।“
নেতানিয়াহু বলেন, “প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ। ইজরায়েল রাষ্ট্রসংঘে এই পক্ষেপের বিরুদ্ধে অবশ্যই প্রতিক্রিয়া দেবে। মন্ত্রিসভার বৈঠকের পর এই বিষয়ে পরবর্তি সিদ্ধান্ত নেওয়া হবে। যারা প্যালেস্টাইনকে মান্যতা দিচ্ছে তারা আসলে সন্ত্রাসবাদীদের পুরস্কার দিচ্ছে। তবে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি প্যালেস্টাইন কখনই রাষ্ট্র হতে পারবে না।“
গত জুলাইয়ে প্যালেস্টাইনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। ব্রিটেন শর্ত আরোপ করে জানায়, আগামী ৭ অক্টোবরে পণবন্দিদের মুক্তি, যুদ্ধবিরতিতে সম্মতি ও অস্ত্রত্যাগের প্রতিশ্রুতি দিতে হবে হামাসকে। গাজার শাসন ব্যবস্থায় তাদের কোনও ভূমিকা থাকবে না। তবেই প্যালেস্টাইনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা দেওয়া হবে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা করেছিলেন, প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দেবেন তাঁরা। বেলজিয়ামও সেই পথেই হেঁটেছে।
মেগা টুর্নামেন্টের মাঝেই নিউ ইয়র্কের ব্যস্ততম রাস্তায় রক্তপাত! তদন্তে নেমে একজনকে আটক করল পুলিশ
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্জ
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্রশ্ন তুললেন রাষ্ট্রদূত রুভেন আজারে
যুদ্ধ ছেড়ে এবার শান্তির বার্তা! ডিজিটাল চুক্তিতে হরমুজ খুলতে সহমত ইরান-আমেরিকা
বিলেতের মাটিতে বাংলার রাজনৈতিক উত্তাপ! লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম হামলা
রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের
নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ
লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক
৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা