নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের শিক্ষা ক্ষেত্রে বড় সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অগাস্ট মাস থেকেই ৪২ হাজারেরও বেশি প্যারা টিচারের মাসিক সাম্মানিক ৫,০০০ টাকা বাড়ানোর কথা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে, স্কুলে শিক্ষক নিয়োগে জট কাটিয়ে আরও ৫০ হাজারের বেশি পদে নিয়োগের রূপরেখা সামনে আনল রাজ্য সরকার। শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই দুই ঘোষণাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে শিক্ষা মহল।
বুধবার নবান্নে আয়োজিত সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, চলতি বছরের রাজ্য বাজেটে ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী আগামী অগাস্ট মাস থেকেই রাজ্যের ৪২,১৯২ জন প্যারা টিচারের মাসিক সাম্মানিক ৫,০০০ টাকা করে বৃদ্ধি কার্যকর হবে। তার কথায়, 'এই বাজেটে প্যারা টিচারদের সম্মানিক ৫ হাজার টাকা বাড়ানো হয়েছে। অগাস্ট মাস থেকেই সেই বাড়তি অর্থ তাদের হাতে পৌঁছে যাবে।' শুধু প্যারা টিচারদের বেতন বৃদ্ধি নয়, শিক্ষক নিয়োগ নিয়েও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে রাজনৈতিক হস্তক্ষেপ সম্পূর্ণ বন্ধ করা হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রায় ১২ হাজার শিক্ষক নিয়োগের কাজ দ্রুত সম্পন্ন করা হবে। পাশাপাশি ধাপে ধাপে আরও ৩৮ হাজার শিক্ষক-শিক্ষিকা ও অধ্যাপক নিয়োগের পরিকল্পনা রয়েছে। তার বক্তব্য, 'বাকি থাকা নিয়োগ দ্রুত শেষ হবে। এর পাশাপাশি আরও ৩৮ হাজার নিয়োগের সুযোগ তৈরি হবে, যাতে রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক সংকট অনেকটাই দূর হয়।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের