নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজারহাট বিস্ফোরণ মামলার তদন্তে মিলল আরও একটি বড় সাফল্য। মূল অভিযুক্ত শামিমের গ্রেফতারের পর এবার পুলিশের জালে ধরা পড়ল বাড়ি ভাড়া পাইয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত ব্রোকার শাহেনশাহ। তদন্তকারীদের অভিযোগ, ভুয়ো পরিচয় ব্যবহার করে শামিমকে ঘর ভাড়া নিতে সাহায্য করেছিলেন তিনি। এই গ্রেফতারির পর বিস্ফোরণের নেপথ্যের গোটা চক্রকে ঘিরে তদন্ত আরও জোরদার হল।
দক্ষিণ নারায়ণপুর বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত মহম্মদ শামিম ওরফে সেলিমকে শনিবার রাতে সোদপুর থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে খবর। সেই সূত্র ধরেই আটক ব্রোকার শাহেনশাহকে দীর্ঘক্ষণ জেরা করার পর রবিবার আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়। পুলিশের অভিযোগ, শাহেনশাহই ভুয়ো পরিচয়ের মাধ্যমে শামিমকে দক্ষিণ নারায়ণপুরের সুপারিবাগান এলাকার একটি ঘর ভাড়া পাইয়ে দেন।
ওই ঘরেই বিস্ফোরণের আগে বোমা মজুত করা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। ফলে এই ঘটনায় তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন তদন্তকারীরা। এর আগে এই মামলায় এক নাবালক, বাড়ির মালিক জুলফিকার আনসারি এবং শাহেনশাহকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। শামিমকে গ্রেফতারের পর তাদের বয়ান মিলিয়ে দেখেই ব্রোকারের বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ মিলেছে বলে দাবি পুলিশের। বিস্ফোরণের নেপথ্যে আরও কেউ জড়িত কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের