নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে বুধবার রাজ্যে প্রথম বৈঠক করল জাতীয় নির্বাচন কমিশন। রাজারহাটে অনুষ্ঠিত ওই বৈঠকের বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, 'আমরা ভারতবাসী, আমাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেবেন না।'
সূত্রের খবর, রাজারহাটের সত্যজিৎ রায় ভবনে বুধবার বৈঠকে বসেন জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। উপস্থিত ছিলেন রাজারহাট নিউটাউন ও রাজারহাট গোপালপুর বিধানসভার নির্বাচনী আধিকারিক, এসডিও, বিডিও এবং বুথ লেভেল অফিসাররা। এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশাসনিক দিক থেকে প্রয়োজনীয় আলোচনা হয় বৈঠকে।
তবে বৈঠকের বাইরের চিত্রটা ছিল সর্ম্পূণ আলাদা। যাত্রাগাছি, গৌরাঙ্গনগর ও বাগুইআটি এলাকার বহু বাসিন্দা প্ল্যাকার্ড হাতে ভবনের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অধিকাংশই মতুয়া সম্প্রদায়ের মানুষ বলে জানা গেছে। তাদের হাতে ছিল ভোটার ও আধার কার্ড। বিক্ষোভকারীদের দাবি, 'আমরা ভারতের নাগরিক। বহু বছর ধরে এখানে বাস করছি। আমাদের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়, সেই আবেদন করছি।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের