নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা। হাড়োয়া ব্রিজের রেলিং ভেঙে যাত্রীবোঝাই বাস উল্টে পড়ল খালে। ঘটনায় আহত অন্তত ৪০ জন যাত্রী। স্থানীয়দের তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, শুক্রবার সকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটল রাজারহাট এলাকায়। হাড়োয়া থেকে করুনাময়ী গামী একটি যাত্রীবোঝাই বাস ব্রিজের রেলিং ভেঙে খালে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসের মধ্যে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। যাত্রীদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকার্য শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় রাজারহাট থানার পুলিশ। স্থানীয়দের সহায়তায় তারা আহতদের উদ্ধার করে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
জলমগ্ন অবস্থায় বহু মানুষ বাসের জানালা ভেঙে বেরিয়ে আসেন, অনেকে আবার স্থানীয়দের সহায়তায় প্রাণে বাঁচেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করছিল দুর্ঘটনাগ্রস্ত বাসটি। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের গার্ডওয়ালে ধাক্কা লেগে থাকে পড়ে যায় বাসটি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, অতিরিক্ত গতির কারণেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। তবে ব্রেক ফেল বা অন্য কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা