নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সদ্য অবসর নেওয়া রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের পর কে হবেন তার উত্তরসূরি এই প্রশ্ন ঘিরে চলছিল জল্পনা। সেই টানাপোড়েনের মধ্যেই রাজ্য পুলিশ প্রশাসনে বড়সড় রদবদলের ঘোষণা করল নবান্ন। একসঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ পদে বদলি ও নতুন নিয়োগ করে প্রশাসনিক বার্তা স্পষ্ট করল রাজ্য সরকার।
শুক্রবার নবান্নের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দায়িত্ব পেলেন সিনিয়র আইপিএস অফিসার পীযূষ পাণ্ডে। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার ভিত্তিতেই তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি ডিরেক্টর সিকিউরিটি, কারা ও ট্রাফিক বিভাগের এডিজি হিসেবে কাজ করেছেন। একই সঙ্গে কলকাতা পুলিশের নতুন কমিশনার করা হয়েছে দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকারকে। এসটিএফ-এর এডিজি পদে এলেন জাভেদ শামিম, যিনি এতদিন আইনশৃঙ্খলার এডিজি ছিলেন। বর্তমান কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মাকে সরিয়ে নিরাপত্তা উপদেষ্টা পদে বসানো হয়েছে।
অন্যদিকে, প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে দায়িত্ব দেওয়া হয়েছে এডিজি আইনশৃঙ্খলা পদে। এছাড়াও একাধিক কমিশনারেটেও বড় পরিবর্তন হয়েছে। হাওড়ার সিপি প্রবীণ ত্রিপাঠিকে ব্যারাকপুর কমিশনারেটের দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যারাকপুরের কমিশনার মুরলীধর হলেন বিধাননগরের নতুন পুলিশ কমিশনার। অনুজ শর্মা পেলেন দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরের ডিজির দায়িত্ব। সিদ্ধনাথ গুপ্তকে করা হয়েছে ডিজি কারা।
শহরের স্তরেও ব্যাপক রদবদল হয়েছে। কলকাতা পুলিশের ৫২ জন ইন্সপেক্টর, যার মধ্যে ৪৭ জন থানার ওসি ও অতিরিক্ত ওসি, তাদের বদলি করা হয়েছে। পাশাপাশি ৮টি মহিলা থানার ওসি, ১১ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ৪ জন মহিলা অ্যাসিস্ট্যান্ট কমিশনারেরও লালবাজার বদলি হয়েছে।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের