নিজস্ব প্রতিনিধি , কলকাতা - যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া নজিরবিহীন বিশৃঙ্খলা রাজ্য রাজনীতিতে তীব্র ঝড় তুলেছে। ঘটনার দায় নিয়ে শীর্ষ পুলিশ কর্তাদের শোকজ করার মতো কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। একই সঙ্গে এই ঘটনায় ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফার ইচ্ছাপ্রকাশও রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তুলেছে।
তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করেছে রাজ্য সরকার। একইসঙ্গে, ২৪ ঘণ্টার মধ্যে তার জবাব চাওয়া হয়েছে। পাশাপাশি বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারের কাছেও জবাব তলব করা হয়েছে। এদিকে, বিষয়টি নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, ' যুবভারতী কাণ্ডকে সামনে রেখে যেভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা আসলে প্রকৃত ঘটনার জন্য নয়, বরং অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণের ফল।'
সুকান্ত মজুমদারের দাবি, ‘বেশ কিছুদিন ধরেই ডিজিপি রাজীব কুমারের সঙ্গে ভিতরের যারা রাজনীতির খবর রাখেন, তারা জানেন প্রথমে ভাইপোর সম্পর্ক খারাপ হয়। যেহেতু ভোটের আগে ভাইপোর হাতে সমস্ত দায়িত্ব মুখ্যমন্ত্রী দিয়ে দেন, তাই ভাইপোর পর এবার মুখ্যমন্ত্রীর সঙ্গেও সম্পর্ক খারাপ। তাকে স্কেপগোট করা হচ্ছে।’
একইসঙ্গে , তিনি প্রশ্ন তোলেন, '৩০ টাকার জলের বোতল ৩০০ টাকায় বিক্রি হচ্ছিল, সেটা কার দায়িত্বে ছিল ? রাজীব কুমারের দেখার দায়িত্ব ছিল ? তার কী অর্ডার আছে ? মুখ্যমন্ত্রী দিয়েছিলেন ? মুখ্যমন্ত্রী কেন ইস্তফা দেবেন না ? তিনিও তো আইন-শৃঙ্খলার দায়িত্বে আছেন। মুখ্যমন্ত্রী তো নিজে হোম মিনিস্টার। যদি রাজীব কুমার ব্যর্থ হন, তাহলে কি মুখ্যমন্ত্রী ব্যর্থ নন ?'
কলকাতার সদর দফতরে সাড়ম্বরে যোগ দিবস পালন
একসঙ্গে তিন যুদ্ধ জাহাজের উদ্বোধন মোদির
রেড রোডে মোদির নেতৃত্বে গণযোগাভ্যাস
মানহানির অভিযোগে আইনি লড়াইয়ের ইঙ্গিত কাকলির
তৃণমূলের হিসাব নিয়ে নতুন প্রশ্ন
বাংলায় শুভেন্দুকে চিঠি লেখেন নরেন্দ্র মোদি
লেজার শো দেখতে ভিড় জমিয়েছে অসংখ্য সাধারণ মানুষ
বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে নতুন কমিটি গঠন মমতার
শনিবার রাত ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রিত
শনিবারই তাদের আদালতে তোলা হবে
আগামী ১৮ জুলাইয়ের মধ্যে জমি খালি করার নির্দেশ দিয়েছে LIC
দমদম বিমানবন্দরের ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরব অভিষেক
তদন্তে সহযোগিতার বার্তা শোভনদেব চট্টোপাধ্যায়ের
এই বিষয়ে স্কুলে স্কুলে প্রচারের নির্দেশ রেল কতৃপক্ষের
শনিবার দুদিনের জন্য বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা