নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রবিবার সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রবীণ নেতা দিলীপ ঘোষ। সাধারণ বাজেট থেকে শুরু করে পশ্চিমবঙ্গের প্রাপ্তি, আনন্দপুরের মর্মান্তিক দুর্ঘটনা ও SIR বিতর্ক একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।
রবিবার বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামান। আর সেই বাজেটে ভোটমুখী পশ্চিমবঙ্গের ঝুলিতে কি থাকবে সেদিকেই নজর রাজনৈতিক মহলের। আর তার আগেই সাধারণ বাজেট ইস্যুতে দিলীপ ঘোষ বলেন, 'ভোটের আগে অতীতেও বিহার নানা সুবিধা পেয়েছে বলে অভিযোগ উঠেছিল। তবে পশ্চিমবঙ্গও কোনওভাবেই বঞ্চিত নয়।' তার দাবি, রাজ্য ইতিমধ্যেই ১২টি নতুন ট্রেন পেয়েছে এবং পশ্চিমবঙ্গের মানুষ তার সুফল পাবেনই। তিনি বলেন, 'পশ্চিমবঙ্গে ১০-১১ কোটি মানুষ থাকেন। তারা তো ভারতের বাইরের নন। রাজ্য সরকার করুক বা না করুক, কেন্দ্র সরকার মানুষের জন্য কাজ করবে।'
নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৮১ কোটি মানুষ বিনামূল্যে রেশন পাচ্ছেন এবং অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাও পাচ্ছেন। যেসব ক্ষেত্রে এখনও ঘাটতি রয়েছে, সেগুলি পূরণের চেষ্টা করা হবে বলেও দাবি করেন তিনি। দিলীপ ঘোষ স্পষ্ট করেন, 'কেন্দ্র সরকার কোনও একটি রাজ্য বা কোনও বিশেষ গোষ্ঠীর জন্য নয়, বরং সারা দেশের মানুষের জন্য কাজ করে।'
আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে বিজেপি রাজনীতি করছে এই অভিযোগের তীব্র প্রতিবাদ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, '৫০ জনের বেশি মানুষ মারা গেছেন। সেটা নিয়ে কথা বললেই রাজনীতি হয়ে যায়? জন্ম থেকে মৃত্যু, বিবাহ সবকিছুতেই তো আপনারা রাজনীতি করেন। রাজনীতি অবশ্যই হওয়া উচিত। সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন রাজনীতি হবে না। বিজেপি কি এখানে কীর্তন করতে এসেছে। অবশ্যই রাজনীতি করবে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের