নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নবান্নে ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। সেই জল্পনায় এবার ইতি টানলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাতের কয়েক দিনের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করায় নানা প্রশ্ন উঠে। যদিও এই নিয়ে প্রসেনজিতের দাবি, এই বৈঠকের একমাত্র উদ্দেশ্য ছিল বাংলা চলচ্চিত্র শিল্পের উন্নয়ন, রাজনীতির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।
বৃহস্পতিবার বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন পদ্মশ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বৈঠকের খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়। বিশেষ করে, সোমবার তার বালিগঞ্জের বাসভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সৌজন্য সাক্ষাতের পর এই বৈঠককে ঘিরে রাজ্যসভা বা রাজনৈতিক যোগদানের সম্ভাবনা নিয়েও নানা আলোচনা শুরু হয়েছিল।
তবে নবান্ন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমস্ত জল্পনা উড়িয়ে দেন প্রসেনজিৎ। তিনি স্পষ্ট বলেন, 'আমার নবান্নে আসা নিয়ে যে চর্চা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি বাংলা চলচ্চিত্র শিল্পের উন্নয়ন, শিল্পীদের ভবিষ্যৎ এবং ইন্ডাস্ট্রির নানা বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে এসেছি। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।'
অভিনেতা আরও জানান, বৈঠকে টলিউডের উন্নয়নের স্বার্থে নতুন একটি কমিটি গঠনের বিষয়েও আলোচনা হয়েছে। ভবিষ্যতে তাকে যদি সেই কমিটিতে কোনও দায়িত্ব দেওয়া হয়, তবে তিনি তা গ্রহণ করতে প্রস্তুত। তার কথায়, 'আমি এই ইন্ডাস্ট্রিরই মানুষ। বাংলা সিনেমার স্বার্থে যদি কোনও দায়িত্ব দেওয়া হয়, নিশ্চয়ই তা পালন করব।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের