নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও নিরপেক্ষতার প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালাকে নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারের দাবি, এবার থেকে নিয়োগ প্রক্রিয়া হবে সম্পূর্ণ রাজনীতিমুক্ত, স্বচ্ছ এবং ইউপিএসসির আদলে পরিচালিত।
শনিবার সন্ধ্যায় সমাজমাধ্যমে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রাজ্যবাসীর কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নিয়োগ কমিশনগুলিকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা হচ্ছে এবং যোগ্যতার ভিত্তিতেই চাকরি দেওয়া হবে। সেই লক্ষ্যেই অভিজ্ঞ আইএএস অফিসার দুষ্মন্ত নারিয়ালাকে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, বাজেট ঘোষণার সময়ই সরকার স্পষ্ট করেছিল যে কোনও নিয়োগ কমিটির শীর্ষপদে রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবেন না। নিয়োগের ক্ষেত্রে ইউপিএসসির মতো স্বচ্ছ ও কঠোর ব্যবস্থা চালু করা হবে। তার দাবি, অতীতে নিয়োগ দুর্নীতির যে কালো অধ্যায় তৈরি হয়েছিল, নতুন সরকার সেই পরিস্থিতির সম্পূর্ণ অবসান ঘটাতে বদ্ধপরিকর। দুষ্মন্ত নারিয়ালা দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার অধিকারী। নির্বাচন চলাকালীন তিনি রাজ্যের মুখ্যসচিবের দায়িত্বও সামলেছিলেন।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের