নিজস্ব প্রতিনিধি , মুম্বই - রাজপাল যাদবের চেক বাউন্স মামলা নিয়ে একের পর এক নতুন মোড়। চেক বাউন্স মামলায় অন্তর্বর্তীকালীন জামিনে জেলমুক্তি হয়েছে রাজপাল যাদবের। এরপর ভাইঝির বিয়েতে নাচতেও দেখা গিয়েছিল অভিনেতাকে। সবকিছু যখন শান্ত ঠিক তখনই এই মামলায় নাম উঠে এল বিগ বি অমিতাভ বচ্চনের। তবে এটা কিভাবে সম্ভব? ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দিলেন আইনজীবী।
সূত্রের খবর , রাজপাল যাদবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছিলেন ব্যবসায়ী মাধবগোপাল আগরওয়াল। তারই আইনজীবী ভাস্কর উপাধ্যায়। তিনি জানিয়েছেন , প্রথমে এই ছবির বকেয়া টাকা মেটানো নিয়ে যতই জটিলতা থাকুক না কেন তা কাঠগড়ায় উঠত না। এই ঘটনা ২০১২ সালেই অন্যদিকে মোড় নেয়। ওই সময়ে 'রাজপালের’ আতা পাতা লাপতা’ ছবির মিউজিক লঞ্চের একটি অনুষ্ঠান ছিল। ছবির ওই প্রচারমূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং অমিতাভ বচ্চন। ছিলেন ব্যবসায়ী মাধবগোপাল আগরওয়ালও।
অনুষ্ঠানে অমিতাভ বচ্চনের সঙ্গে ছবি তোলার ইচ্ছাপ্রকাশ করেন মাধব আগরওয়াল। যার সঙ্গে একেবারেই সহমত হননি রাজপাল যাদবের টিমের সদস্যরা। এক্ষেত্রে উপস্থিতির জন্য অমিতাভ কোনও আর্থিক সুবিধা নেননি। তাই মাধবগোপালকে কোনওরকম মঞ্চ ভাগ করার সুযোগ দিতে চাননি। এরপরই রেগে গিয়ে সোজা আইনি পদক্ষেপ নেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ওই ব্যবসায়ী বলেন , "আমি ওই টাকা অনেকের থেকে ধার করে তারপর রাজপালকে দিয়েছিলাম। ‘আতা পাতা লাপতা’ ছবি তৈরি জন্য ওই টাকা তাঁকে দেওয়া হয়েছিল। আমি বারবার রাজপালকে অনুরোধ করেছিলাম আমার টাকা ফেরত দেওয়ার জন্য। এমনকী ওর বাড়িতে গিয়েও বহুবার অনুরোধ করেছি, কান্না কাটি করেছি। কিন্তু কোনওভাবেই আমার টাকা ফেরত পাইনি। দরজায় গিয়ে করা নাড়ার পরেও টাকা দেয়নি। বারবার চেক বাউন্স করে গেছে।"
টলিউডের নতুন ছবি ‘অভিমান’ মুক্তির প্রথম দিনেই তৈরি হয়েছে বিতর্ক।
শাহিদ কাপুর, রাশ্মিকা মন্দানা ও কৃতি শ্যানন অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘ককটেল ২’ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েই বক্স অফিসে শক্তিশালী সূচনা করেছে।
কঙ্গনা রানাওয়াত অভিনীত এবং মনোজ তাপাদিয়া পরিচালিত ‘ভারত ভাগ্য বিধাতা’ মুক্তির পর প্রথম সপ্তাহে বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পেতে ব্যর্থ হয়েছে
মেট গালা ২০২৬-এ অংশ নিতে নিউ ইয়র্ক যাওয়ার সময় তার টিমের কাছে থাকা প্রায় ১.৩৫ কোটি টাকা মূল্যের দুটি হিরে ও পান্নাখচিত কানের দুল রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়।
অভিনেত্রী প্রীতি জ়িন্টার অভিযোগ, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তার মুখাবয়ব, নাম ও পরিচয় ব্যবহার করে এআই-নির্মিত একাধিক কনটেন্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা তার অনুমতি ছাড়াই তৈরি ও প্রচার করা হচ্ছে।
ছবিতে মেয়ের অভিনয় দেখে যেমন উচ্ছ্বাস প্রকাশ করেন মধুমন্তী, তেমনই মা-মেয়ের সাজপোশাকের তুলনা টেনে সমালোচনার ঝড়ও ওঠে নেটমাধ্যমে।
সম্প্রতি এক সংবাদমাধ্যমে প্রবাহ নন্দী নিজের অবস্থান তুলে ধরার কয়েক দিনের মধ্যেই বারুইপুর আদালতে গার্হস্থ্য হিংসার অভিযোগে মামলা দায়ের করেছেন দেবলীনা।
অনুরাগ কাশ্যপ তার জীবন ও কর্মজীবন নিয়ে একটি বই প্রকাশের ঘোষণা হতেই সেই প্রসঙ্গেই সামনে এসেছে এক পুরনো ঘটনার উল্লেখ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হওয়া এক সম্পর্ক অবশেষে পরিণতি পেল বিয়ের মাধ্যমে
অনিরুদ্ধাচার্যর দাবি, বর্তমানে কমেডির আড়ালে এমন অনেক বক্তব্য সামনে আসছে, যা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে না
বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী 'নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে' স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
‘কথা’ শেষ হওয়ার পর থেকে ছোট পর্দায় আর দেখা যায়নি অভিনেত্রী সুস্মিতাকে।
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা রয়্যাল অ্যাসকট ২০২৬-এ উপস্থিত হয়ে হলিউড তারকা হেনরি ক্যাভিলের সঙ্গে একই ফ্রেমে ধরা দেন সারা।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দীর' সফর অবশেষে শেষ হলো।
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা