নিজস্ব প্রতিনিধি, তেহরান - একদিকে যেমন মার্কিন ডলারের তুলনায় ব্যাপক হারে পড়েছে রিয়ালের দাম। অন্যদিকে চরমে পৌঁছেছে মূল্যবৃদ্ধি। এর প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন ইরানবাসী। মৃত বেড়ে দাঁড়িয়েছে ১১৬। এবার বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন সে দেশের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি (প্রাক্তন শাসক রেজা শাহ পাহলভির ছেলে)।
নিজের এক্স হ্যান্ডেলে নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি লিখেছেন, “আমি জানতে পেরেছি, ইরানের ইসলামি সরকার বর্তমানে গুরুতর সংকটে পড়েছে। দেশজুড়ে রাস্তায় নেমে আসা লক্ষ লক্ষ মানুষের বিক্ষোভ মোকাবিলায় সরকারের কাছে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নেই। সশস্ত্র নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য তাঁদের কর্মস্থল ত্যাগ করেছেন অথবা বিক্ষোভ দমনের নির্দেশ অমান্য করেছেন। খামেনেইয়ের কাছে এখন কেবলমাত্র ক্ষুদ্র কট্টরপন্থী হিংসাত্মক একটি গোষ্ঠী রয়েছে। ইরানের জনগণের বিরুদ্ধে তারা।“
উল্লেখ্য, হিজাব ছাড়া খোলা চুলে বিক্ষোভ করছেন মহিলারা। এমনকি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের ছবিতে আগুন জ্বালিয়ে সিগারেট ধরাচ্ছেন তারা। তেহরান, মাশহাদ সহ মোট ৪০ টি শহরে প্রতিবাদে পথে নেমেছে সে দেশের অগণিত মানুষ। মোল্লাতন্ত্র উৎখাতের ডাক দিয়েছেন তাঁরা। বিক্ষোভকারীদের স্লোগান, “কেউ ভয় পাবেন না। আমরা সবাই একসঙ্গে রয়েছি। দেশ থেকে মোল্লাতন্ত্র উৎপাটন করতে হবে। মৃত্যু হোক খামেনেইয়ের“ এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ১৫০০ জনকে।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের