নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজস্থানের কুচমন শহরে জিমের ভিতরে ব্যবসায়ী রমেশ রুলানিয়া খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার সাতদিনের মধ্যেই কলকাতায় আশ্রয় নেওয়া তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তদন্তে জড়িত কুখ্যাত গ্যাংস্টার রোহিত গোদারার নামও উঠে এসেছে বলে রাজস্থান পুলিশের দাবি।
সূত্রের খবর, ৭ অক্টোবর ভোর সাড়ে পাঁচটা নাগাদ কুচমন থানার স্টেশন রোড এলাকার একটি জিমে ঢুকে ব্যবসায়ী রমেশ রুলানিয়াকে গুলি করে হত্যা করে চার দুষ্কৃতী। খুব কাছ থেকে টানা তিন রাউন্ড গুলি চালানো হয়, ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বাইক শোরুম ও হোটেলের মালিক রমেশ। জিম কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
খুনের ঘটনার পর গোটা কুচমন জেলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে রাজস্থান পুলিশ। প্রথমে ২৫ হাজার টাকার পুরস্কার ঘোষণা করা হয়, পরে তা বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হয়। তদন্তে রাজস্থান পুলিশের অনুমান, এই হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে বিকানের কুখ্যাত গ্যাংস্টার রোহিত গোদারা ও তার সহযোগী বীরেন্দ্র চরণ। মুখ ঢেকে চার দুষ্কৃতী জিমে ঢুকে গুলি চালিয়ে পালায়। এরপর থেকেই তারা কলকাতায় গা ঢাকা দেয়।
বৃহস্পতিবার রাতে কলকাতা পুলিশ অভিযান চালিয়ে তিন দুষ্কৃতীকে ফুলবাগান এলাকা থেকে গ্রেফতার করে। তিন দুষ্কৃতীদের মধ্যে রয়েছে গণপত গুজার , মহেশ গুজার, ধর্মেন্দ্র গুজার। ধৃতদের মধ্যে রয়েছেন রাজস্থান পুলিশের ঘোষিত অভিযুক্তরা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের