নিজস্ব প্রতিনিধি , বীরভূম - রেলের ভাঁড়ারে বিপুল রাজস্ব দিয়েও বঞ্চিত রামপুরহাট জংশন, সেই অভিযোগকে সামনে রেখে সরব হয়েছেন প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার হাওড়া ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের ঘরে চলে আলোচনা। রেল কর্তৃপক্ষের ইতিবাচক মনোভাব দেখে আশাবাদী নিত্যযাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ জানুয়ারি আহমদপুর-কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন প্রতিনিধি সুবীর সেন, সৌভিক মণ্ডল, কাজী সইফুল ইসলাম ডিআরএমের সঙ্গে বৈঠক করেন। সেখানে পরিসংখ্যান তুলে ধরে রামপুরহাট, আহমদপুর-কাটোয়া শাখায় ট্রেন পরিষেবার অভাবের বিষয়টি স্পষ্ট করা হয়।

সংগঠনের দাবি, গত অর্থবর্ষে রামপুরহাট স্টেশন ৫০ কোটির বেশি রাজস্ব দিয়ে আয়ের নিরিখে পূর্ব রেলের শীর্ষ দশে থেকেছে। তা সত্বেও এক দশকে নতুন কোনও মেমু বা প্যাসেঞ্জার চালু হয়নি। ৭ ডিসেম্বর ‘গীতা পাঠ স্পেশাল’ প্রমাণ করেছে, এই লাইনে ট্রেন চালানো সম্পূর্ণ সম্ভব।
এই প্রেক্ষিতে ‘মা ফুল্লরা ফাস্ট প্যাসেঞ্জার’ বা একটি এক্সপ্রেস চালু, কুলিক এক্সপ্রেস ও সাহেবগঞ্জ ইন্টারসিটি স্টপেজ দেওয়ার কথা বলা হয়। কাটোয়ায় দাঁড়িয়ে থাকা লোকাল ট্রেন রামপুরহাট বা আহমদপুর পর্যন্ত সম্প্রসারণ। সবশেষে যাত্রী সুরক্ষায় প্রতিটি স্টেশনে ২৪ ঘণ্টা কর্মী নিয়োগের দাবিও জানানো হয়।
বৈঠক শেষে সুবীর সেন জানান, 'ডিআরএম ১১ জানুয়ারি রামপুরহাট স্টেশন পরিদর্শন করেছিলেন, সেই সূত্রেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘন্টা ধরে আলোচনা চলে। তিনি আমাদের যুক্তিগুলি মন দিয়ে শুনেছেন। সব দিক ভেবে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে দ্রুত পদক্ষেপ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হব'।
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা
বুধবার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে
ফুলিয়ায় ছাত্রীদের বিক্ষোভ
মাঝরাতে নদীয়ার কল্যাণীর বড়জাগুলিতে পুলিশের জালে ধরা পড়ে তারা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...