নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের সাংবিধানিক প্রধান হলেও সবসময়ই বাংলার মানুষের সঙ্গে একাত্ম থাকার বার্তা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার রাজ্যপালের পদে তিন বছর পূর্তি উপলক্ষ্যে তিনি নিচ্ছেন এক অনন্য উদ্যোগ। রাজভবনেই বসছে গণবিবাহের আসর। ১০০ জন দুস্থ ও পিছিয়ে পড়া দম্পতির জীবনে সুখের আলো জ্বালাতে এগিয়ে এলেন রাজ্যপাল নিজে।
আগামী ২৩ নভেম্বর রাজ্যপালের তৃতীয় বর্ষপূর্তির দিনই আয়োজিত হবে এই বিশেষ অনুষ্ঠান। রাজভবনের তত্ত্বাবধানে ও রাজ্যপাল আনন্দ বোসের অভিভাবকত্বে ১০০ জন যুগলের গণবিবাহ সম্পন্ন হবে। এই উদ্যোগের জন্য আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। ১৬ নভেম্বরের মধ্যে আগ্রহীরা আবেদনপত্র জমা দিতে পারবেন।
রাজভবন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনপত্রে পাত্র-পাত্রীর নাম, বয়স, ঠিকানা, আধার নম্বর, অভিভাবকের নাম ও অনুমোদন স্বাক্ষর, পেশা, পরিবারের বাৎসরিক আয় এবং বিয়ের রেজিস্ট্রেশন সংক্রান্ত নথি উল্লেখ করা বাধ্যতামূলক। সব নথিই স্থানীয় কোনও গেজেটেড অফিসার দ্বারা স্বাক্ষরিত হতে হবে। পুরো আয়োজনের ব্যয়ভার বহন করবেন রাজ্যপাল নিজে। নববিবাহিত দম্পতিদের হাতে প্রতীকী উপহারও তুলে দেওয়া হবে।
রাজভবনের তরফে জানানো হয়েছে, প্রতিটি পরিবার থেকে সর্বাধিক দশজন অতিথি উপস্থিত থাকতে পারবেন। সিভি আনন্দ বোস সবসময়ই চেয়েছেন রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিক উদ্যোগে মানুষের পাশে থাকতে। নিজের পেশাগত জীবনের তিন বছর পূর্তি উপলক্ষ্যে তিনি চেয়েছিলেন এমন একটি কাজ করতে, যা সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নেবে। সেই ভাবনা থেকেই এসেছে ‘রাজভবনে গণবিবাহের' এই অভিনব সিদ্ধান্ত।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা