নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্য বাজেট নিয়ে আলোচনাকে কেন্দ্র করে ফের উত্তাল হল বিধানসভা। বিজেপি বিধায়ক অশোক লাহিড়ির বক্তব্যের পরই সভাকক্ষে শুরু হয় তীব্র হট্টগোল। শাসক ও বিরোধীর তুমুল বাকযুদ্ধের জেরে শেষ পর্যন্ত বিধানসভা থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা।
বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে অশোক লাহিড়ি রাজ্য বাজেটের সমালোচনা করেন এবং কেন্দ্রীয় বাজেট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা ‘হাম্পটি ডাম্পটি’ মন্তব্যের উল্লেখ করেন। তাঁর বক্তব্যকে কেন্দ্র করে সভাকক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অশোক লাহিড়ির অভিযোগ, তার বক্তব্যের জবাবে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ব্যক্তিগত আক্রমণ করেছেন, যা বিধানসভার মর্যাদার পরিপন্থী।
অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অশোক লাহিড়ির বক্তব্যের কড়া সমালোচনা করেন এবং বিজেপির অবস্থানকে দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দেন। এই মন্তব্যের পরই দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। শাসকদল ও বিরোধী শিবিরের পাল্টাপাল্টি মন্তব্যে কার্যত অচল হয়ে পড়ে বিধানসভা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন স্পিকার।
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ' অশোক লাহিড়ীকে যে ভাবে অসভ্যের মতন বর্বরের মতন ১০ মিনিট ধরে আক্রমণ করা হয়েছে। সেটা কোনো বাঙালি মেনে নেবে না। রাজ্য সরকার যে অর্থনীতিকে ধ্বংস করেছে সেটা অশোক লাহিড়ী সামনে এনে দিয়েছে তাই তৃণমূলের গায়ে লেগে গেছে। অশোক লাহিড়ী শুধু আমাদের রাজ্যের জন্য না সমগ্র দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের