নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্য পুলিশের শীর্ষপদে নিয়োগ ঘিরে নজিরবিহীন সাংবিধানিক ও প্রশাসনিক জটিলতা। পশ্চিমবঙ্গের স্থায়ী ডিজিপি নিয়োগের জন্য রাজ্য সরকারের পাঠানো প্যানেলের তালিকা ফেরত পাঠাল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ না মানার অভিযোগ তুলে রাজ্যকে সরাসরি শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছে কমিশন। ফলে রাজ্যে এই মুহূর্তে স্থায়ী ডিজিপি নিয়োগ নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা।
বর্তমানে পশ্চিমবঙ্গে কোনও স্থায়ী ডিজিপি নেই। অস্থায়ীভাবে রাজ্য পুলিশের ডিজিপির দায়িত্ব সামলাচ্ছেন রাজীব কুমার। তবে আগামী ৩১ জানুয়ারি তার অবসর গ্রহণের কথা। সেই প্রেক্ষিতেই পরবর্তী ডিজিপি নিয়োগের জন্য রাজ্য সরকার একটি প্যানেলের তালিকা পাঠিয়েছিল UPSC-র কাছে। কিন্তু সেই তালিকাই ফেরত পাঠিয়ে দিয়েছে কমিশন।
UPSC তাদের চিঠিতে স্পষ্ট জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কোনও রাজ্যের ডিজিপি অবসর নেওয়ার অন্তত তিন মাস আগেই প্যানেলের তালিকা পাঠানো বাধ্যতামূলক। কিন্তু পশ্চিমবঙ্গে প্রাক্তন ডিজিপি মনোজ মালব্যর অবসর হয় ২০২৩ সালের ডিসেম্বর মাসে। সেই সময় রাজ্যের উচিত ছিল তিনজন সিনিয়র IPS অফিসারের নাম পাঠানো। অথচ রাজ্য তা না করে প্রায় দেড় বছর পর, অর্থাৎ ২০২৫ সালের জুলাই মাসে একটি প্যানেল পাঠায়।
এই তালিকায় ছিলেন রাজীব কুমার, রাজেশ কুমার ও রণধীর কুমার। বিষয়টি নিয়ে গত বছরের অক্টোবরে UPSC-র বৈঠক হলেও কোনও মীমাংসা হয়নি। প্রশ্ন ওঠে, কেন ২০২৩ সালে তালিকা পাঠানো হয়নি এবং কেন এত দেরিতে প্রস্তাব পাঠানো হল। পাশাপাশি UPSCর মাপকাঠি অনুযায়ী ওই অফিসারদের কারও ক্ষেত্রেই ন্যূনতম ছ মাসের চাকরির মেয়াদ বাকি নেই। ফলে তারা ডিজিপি পদের জন্য যোগ্যতার শর্ত পূরণ করছেন না বলেও জানানো হয়।
পরিস্থিতি জটিল হওয়ায় UPSC ভারতের অ্যাটর্নি জেনারেলের পরামর্শ নেয়। অ্যাটর্নি জেনারেল স্পষ্ট জানান, এই ক্ষেত্রে একমাত্র সুপ্রিম কোর্টই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। UPSC-র পক্ষে কোনও নামের তালিকা সুপারিশ করা সম্ভব নয়। সেই অনুযায়ী UPSC-AIS শাখার ডিরেক্টর রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে জানিয়ে দেন, পশ্চিমবঙ্গের পরবর্তী ডিজিপি কে হবেন, সেই নামের তালিকা কমিশন দিতে পারবে না।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের