নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - SIR শুনানির নোটিশ ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড়। এবার এই ইস্যুতে সরাসরি রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন ভরতপুরের বিধায়ক ও জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। ভোটার তালিকা সংশোধনের নামে ইচ্ছাকৃত ত্রুটি ও ফাঁকিবাজির অভিযোগ তুলে তিনি প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তোলেন।
এদিন হুমায়ুন কবীর অভিযোগ করেন, রাজ্য সরকার ভয়ে পড়েই SIR প্রক্রিয়ায় তড়িঘড়ি ও ত্রুটিপূর্ণভাবে এনুমারেশন ফর্ম আপলোড করেছে। তার দাবি, রাজ্য সরকারের কর্মচারীরাই অ্যাপের মাধ্যমে ভুলভাল তথ্য দিয়ে ফর্ম জমা করেছেন। এমনকি নাম ও বানান A, B, C, D পর্যন্ত ঠিকভাবে না দেখে আপলোড করা হয়েছে। এর ফলেই খসড়া ভোটার তালিকায় একের পর এক অসঙ্গতি তৈরি হয়েছে এবং এখন শয়ে শয়ে নাগরিককে শুনানির নোটিশ ধরানো হচ্ছে।
হুমায়ুন কবীর আরও বলেন, 'এক কথায় ফাঁকি দেওয়া হয়েছে। শর্টটাইমে কাজ সেরে ভুলভাল তথ্য আপলোড করে এখন তার দায় সাধারণ মানুষের ঘাড়ে চাপানো হচ্ছে।' তার অভিযোগ, পরিকল্পিতভাবেই ন্যায্য ভোটারদের নাম বাদ পড়ছে, যাতে রাজনৈতিক ফায়দা তোলা যায়।
এই পরিস্থিতিতে কড়া হুঁশিয়ারি দিয়ে ভরতপুরের বিধায়ক বলেন, রাজ্যের কোনও প্রান্তে যদি কোনও যোগ্য ভোটারের নাম বাদ যায়, তবে তিনি চুপ করে বসে থাকবেন না। কাকদ্বীপ থেকে কোচবিহার যেখানেই প্রয়োজন হবে, সেখানেই গিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের ঘিরে ধরে প্রশ্ন করবেন কার নির্দেশে এবং কেন এই অসঙ্গতি তৈরি হচ্ছে।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের