নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভিন্নরাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে সরব মুখ্যমন্ত্রী। আগেই তিনি জানিয়েছিলেন, পরিযায়ী শ্রমিকরা বাংলায় ফিরে এলে তাদের জন্য সরকার বিশেষ ব্যবস্থা নেবে। যেমন কথা তেমন কাজ। সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে তিনি ঘোষণা করলেন নতুন প্রকল্প ‘শ্রমশ্রী'। যা শ্রমিক ও তাঁদের পরিবারের পুনর্বাসনের জন্য বিশেষভাবে চালু করা হচ্ছে।
সূত্রের খবর, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর ধারাবাহিক অত্যাচারের অভিযোগ উঠেছে। সেই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন, শ্রমিকরা ফিরলে রাজ্য সরকার তাঁদের পাশে দাঁড়াবে। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে ‘শ্রমশ্রী’ প্রকল্প চালুর কথা জানালেন তিনি। এই প্রকল্পের আওতায় পরিযায়ী শ্রমিকরা বাংলায় ফিরে এসে আলাদা পোর্টালে নাম নথিভুক্ত করলে সরকারি সাহায্য পাবেন।
মুখ্যমন্ত্রী জানান, '২২ লক্ষ বাংলার শ্রমিক যারা ভিন্ন রাজ্য থেকে অত্যাচারিত হয়ে এখানে ফিরে এসেছে তাদের জন্য এই প্রকল্প। পুনর্বাসনের জন্য এককালীন ভ্রমণ সহায়তা সহ ৫০০০ টাকা দেওয়া হবে। নতুন কাজ না পাওয়া পর্যন্ত ১ বছর অবধি তাদের এই টাকা দেওয়া হবে। শ্রমিকদের দক্ষতা কার কি আছে সেই বুঝে তাদের প্রশিক্ষণ দিয়ে নতুন কাজে যোগদান করানো হবে।'
মুখ্যমন্ত্রী আরও জানান, 'তারা স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, জবকার্ড-সহ সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা পাবেন। সেইসঙ্গে ‘উৎকর্ষ বাংলা’র মাধ্যমে প্রশিক্ষণের সুযোগ থাকবে, যাতে ভবিষ্যতে স্থায়ী কর্মসংস্থান নিশ্চিত হয়। শ্রমিক পরিবারের সন্তানদের পড়াশোনার দায়িত্বও রাজ্য নেবে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের