নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে সরকারি চিকিৎসক নিয়োগ পরীক্ষাকে ঘিরে ফের প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের তালিকায় থাকা ১৭ জন চাকরিপ্রার্থীকে নিয়ে গুরুতর সন্দেহ প্রকাশ করল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। তফসিলি উপজাতি কোটায় এই প্রার্থীদের অন্তর্ভুক্তি নিয়ে তদন্তের দাবি উঠেছে।
গত বছরের অগাস্ট মাসে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদে প্রায় ৮০০-র বেশি চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেই অনুযায়ী আবেদন গ্রহণের পর গত ২১ ডিসেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফল প্রকাশিত হলে প্রায় ২ থেকে ২.৫ হাজার প্রার্থীর নাম মেধাতালিকায় উঠে আসে। কিন্তু সেই তালিকায় তফসিলি উপজাতি কোটায় উত্তীর্ণ ১৭ জন প্রার্থীর নাম নিয়ে আপত্তি তোলে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি।
সংগঠনের দাবি, ওই ১৭ জনের পদবী রাজ্যের তফসিলি উপজাতিভুক্তদের অনুমোদিত তালিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তফসিলি উপজাতি হিসেবে কীভাবে তারা পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হলেন, তা নিয়েই প্রশ্ন উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, স্বাস্থ্য দফতর, তফসিলি উন্নয়ন দফতর এবং অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের কাছে লিখিতভাবে তদন্তের আবেদন জানানো হয়েছে। সংগঠনের দাবি, ওই ১৭ জন প্রার্থীর সমস্ত নথি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হোক।
অভিযোগের গুরুত্ব বিবেচনা করে আদিবাসী উন্নয়ন দফতরের তরফে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের সচিবকে বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, দ্রুত আইনানুগ ব্যবস্থা নিয়ে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
সকাল থেকে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জনজীবন
নারা লোকেশকে শুভেন্দুর বিশেষ উপহার
ইডির জালে মনোরঞ্জন মণ্ডল
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...