*রাজ্যে গ্রুপ সি-ডি পদে বড় নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল এসএসসি*
নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নবম ও দ্বাদশ শ্রেনীর পর এবার গ্রুপ সি - গ্রুপ ডি পদে বড় ঘোষণা এসএসসির। গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে অনলাইন আবেদন।
সূত্রের খবর, নিয়োগ দুর্নীতির মামলায় এসএসসি প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে। যদিও পরে আদালত নির্দেশ দেয়, ‘যোগ্য’ শিক্ষকরা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে গিয়ে বেতন পাবেন। তবে গ্রুপ সি ও ডি কর্মীরা সেই সুযোগ পাননি। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরিস্থিতিতেই নতুন করে গ্রুপ সি ও ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল কমিশন।
শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি জানায়, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে গ্রুপ-সি পদে ২,৯৮৯টি এবং গ্রুপ-ডি পদে ৫,৪৮৮টি শূন্যপদে নিয়োগ হবে। চাকরিপ্রার্থীরা ১৬ সেপ্টেম্বর থেকে আবেদন করতে পারবেন। শেষ তারিখ ৩১ অক্টোবর। বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ৩১ আগস্ট কমিশনের ওয়েবসাইটে। ইতিমধ্যেই, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এসএসসিকে কড়া নির্দেশ দিয়েছে, কোনো রকম ‘অযোগ্য’ প্রার্থী এই পরীক্ষায় আবেদন বা অংশগ্রহণ করতে পারবেন না।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের