নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফুটবল মহাতারকা লিওনেল মেসির কলকাতা সফর যে স্মরণীয় উৎসবে পরিণত হওয়ার কথা ছিল, তা শেষ পর্যন্ত রূপ নিল চরম বিশৃঙ্খলা ও রাজনৈতিক তরজায়। যুবভারতী ক্রীড়াঙ্গনে নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হন আয়োজকেরা। এই ঘটনায় তীব্র নিন্দা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে এক ঝলক দেখার জন্য হাজার হাজার ক্রীড়াপ্রেমী টিকিট কেটে হাজির হয়েছিলেন। পরিকল্পনা অনুযায়ী লিওনেল মেসির গোটা স্টেডিয়াম প্রদক্ষিণ করার কথা থাকলেও, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিরাপত্তা ও শৃঙ্খলার অভাবে মাঝপথেই অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এরপরই ক্ষুব্ধ দর্শকদের একাংশ গ্যালারি থেকে বোতল ছোড়েন বলে অভিযোগ ওঠে। মাঠের ভেতর ও বাইরে তৈরি হয় উত্তেজনা। গোটা ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে উঠছে প্রশ্ন।
এই প্রেক্ষাপটে তীব্র ভাষায় রাজ্য সরকারকে আক্রমণ করেন বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, ' ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব মানেই চূড়ান্ত নৈরাজ্য আর অব্যবস্থা। আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবলের রাজপুত্র মেসিকে চাক্ষুষ করতে হাজার হাজার মানুষ ভিড় করেছিলেন। কিন্তু প্রশাসনিক অব্যবস্থা এত চরমে পৌঁছয় যে তাকে ফিরে যেতে বাধ্য হতে হয়।'
সুকান্ত মজুমদার আরও বলেন, 'একজন আন্তর্জাতিক খেলোয়াড় এতো জায়গায় যাচ্ছে কোথাও কিছু হচ্ছে না বাংলায় এই ধরনের ঘটনা ঘটেছে। তাহলে এটাই প্রমাণ করছে বাংলার পরিস্থিতি কোন পর্যায়ে পৌঁছেছে। বাংলায় মেসির যে অনুষ্ঠান হচ্ছে সেটা সবটাই তৃণমূলের মন্ত্রী সুজিত বোস আর অরূপ বিশ্বাস হাইজ্যাক করেছে। যারা বোতল ছুঁড়েছে তারাও অরূপ বিশ্বাসের লোক। টিকিটে কালোবাজারি করা হয়েছে। এই ঘটনা প্রমাণ করে দিচ্ছে কতটা অপদার্থ।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের