নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহেই বড় প্রশাসনিক সিদ্ধান্ত। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরপরই অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে ইস্তফা দিলেন কিশোর দত্ত। নতুন সরকার গঠনের আগে এই পদক্ষেপ ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
সোমবার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর স্পষ্ট হয়ে যায় যে, ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় আসতে চলেছে ভারতীয় জনতা পার্টি। এই পরিস্থিতিতেই নিজের পদত্যাগপত্র রাজ্যপালের কাছে পাঠান কিশোর দত্ত। অ্যাডভোকেট জেনারেলের পদটি একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব, যেখানে রাজ্য সরকারের প্রধান আইনি উপদেষ্টা হিসেবে কাজ করতে হয়।
প্রশাসনিক সিদ্ধান্ত থেকে শুরু করে আইনি জটিলতা সব ক্ষেত্রেই সরকারের পাশে থাকেন তিনি। তাই সরকার বদলের সঙ্গে সঙ্গে এই পদে পরিবর্তন হওয়াটা স্বাভাবিক প্রক্রিয়া বলেই মনে করা হচ্ছে। রাজ্যে বর্তমানে গেরুয়া ঝড়ের আবহে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। সেই প্রেক্ষাপটে নতুন সরকার তাদের পছন্দমতো অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করবে বলেই জানা গেছে। তার আগেই স্বেচ্ছায় ইস্তফা দিয়ে প্রথা মেনেছেন কিশোর দত্ত।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের