নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পশ্চিমবঙ্গের ভোটার তালিকা পরিশোধন প্রক্রিয়ায় সামনে এল চমকে দেওয়ার মতো পরিসংখ্যান। খসড়া তালিকা থেকে বাদ পড়তে চলা নামের সংখ্যা পৌঁছল প্রায় ৫৮ লক্ষে। মৃত, নিখোঁজ, স্থানান্তরিত এবং ভুয়ো সব মিলিয়ে এই রাজ্যে নির্বাচন কমিশন চালানো পরিশোধন অভিযানে ভোটার সংখ্যা নিয়ে তৈরি হল নতুন চিত্র।
কমিশন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার এনুমারেশন পর্ব শেষ হওয়ার পর রাজ্যের মোট ৫৮,০৮,২০২ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব উঠেছে। খসড়া তালিকায় সামান্য হেরফের হলেও সংখ্যাটা তেমনভাবে বদলানোর সম্ভাবনা নেই বলেই দাবি কমিশনের। পরিসংখ্যান অনুযায়ী, মৃত ভোটার ২৪,১৮,৬৯৯ জন, নিখোঁজ ভোটার ১২,০১,৪৬২ জন, ঠিকানা পরিবর্তন বা একাধিক জায়গায় নাম থাকা ভোটার ১৯,৯৩,০৮৭ জন, ‘ভুয়ো’ হিসাবে চিহ্নিত ১,৩৭,৫৭৫ জন এবং ‘অন্যান্য’ বিভাগে রাখা ৫৭,৫০৯ জন।
নিখোঁজদের ক্ষেত্রে কমিশনের নিয়ম , BLO কোনো ভোটারের খোঁজে তার ঘরে তিন বার বা তার বেশি গেলে এবং তবুও যদি সেই ভোটারের অস্তিত্ব নিশ্চিত না হয়, তাকে ‘নিখোঁজ’ শ্রেণিতে ফেলা হয়। একই সঙ্গে, যাদের নাম একাধিক কেন্দ্রে ছিল, তাদের একটি ঠিকানায় রেখে বাকিগুলিকে বাদ দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে চলা ডিডুপ্লিকেশন, পুরনো রেকর্ড খতিয়ে দেখা এবং মাঠপর্যায়ের যাচাইয়ের পর এই বিশদ তালিকা তৈরি করছে কমিশন।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের