নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলার পড়ুয়াদের জন্য বাড়ানো হল স্কলারশিপে আবেদনের সময়সীমা। এই উদ্যোগে খুশি গোটা রাজ্যের ছাত্রছাত্রী সহ অভিভাবকেরা। সময়ের মধ্যে আবেদন করে শিক্ষাবৃত্তির সুবিধা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন শিক্ষা দফতর।
স্থানীয় সূত্রে জানা গেছে , পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের পড়াশোনার সহায়তার জন্য স্বামী বিবেকানন্দ (SVMCM), ঐক্যশ্রী স্কলারশিপ প্রদান করা হয়। বিকাশ ভবনের মাধ্যমে পরিচালিত এই প্রকল্পে আবেদন জমা দেওয়া শুরু হয়েছিল সেপ্টেম্বর মাস থেকে। এবার ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য শেষ সময়সীমা বাড়ানো হয়েছে।

ফেব্রুয়ারি মাসের মধ্যে সেরে ফেলতে হবে সমস্ত আবেদন। এতে দ্রুত ব্যাঙ্ক অনুমোদন পেয়ে সরাসরি পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা পৌঁছানো সম্ভব হবে। ঐক্যশ্রী স্কলারশিপের দুটি ডিপার্টমেন্ট রয়েছে। একটি হিন্দু সম্প্রদায়ের জন্য, অন্যটি সংখ্যালঘুদের জন্য। যেখানে মুসলমান, খ্রিস্টান, শিখ, জৈন বা অন্যান্য সম্প্রদায়দের ছাত্রছাত্রীরা সুযোগ পাবে।
বিকাশ ভবনের তরফ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 'আবেদন করার শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি, ২০২৬। যাঁরা এখনও আবেদন করেননি, তাঁদের সময়ের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি। কোনও সমস্যা হলে SVMCM এর জন্য ১৮০০১০২৮০১৪, ঐক্যশ্রীর জন্য ১৮০০১২০২১৩০ নম্বরে সরাসরি যোগাযোগ করা যাবে'।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের