নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যজুড়ে যখন রান্নার গ্যাসের সংকট নিয়ে উদ্বেগ বাড়ছে, ঠিক তখনই ব্রিগেডের সভাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় রান্না আয়োজনকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। কটাক্ষের সুর চড়িয়েছে শাসক দল।
শনিবার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সভায় যোগ দিতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিজেপি কর্মী-সমর্থকেরা শহরে আসছেন। তাদের থাকার ও খাওয়ার ব্যবস্থার জন্য বিশেষ ক্যাম্প তৈরি করেছে ভারতীয় জনতা পার্টি। জানা গেছে, হাওড়া রেল মিউজিয়ামের উল্টো দিকে অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে, যেখানে প্রায় এক লক্ষ কর্মী-সমর্থকের থাকা-খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। সেখানে বিপুল পরিমাণে রান্নার ব্যবস্থাও করা হয়েছে বলে জানা গেছে।
এই প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের সুর চড়িয়েছেন তৃণমূল সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সাধারণের উদ্দেশ্যে তিনি তার সমাজ মাধ্যমে পোস্ট করে লেখেন, ' যারা গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন তারা ব্রিগেডে চলে যান প্রচুর গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে।' রাজ্যজুড়ে যখন সাধারণ মানুষ রান্নার গ্যাসের সঙ্কটে ভুগছেন, তখন ব্রিগেডের সভায় এত বড় আকারে রান্নার আয়োজন প্রশ্ন তুলছে।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা