নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের রাস্তায় সাধারণ মানুষের অন্যতম পরিবহণ মাধ্যম হয়ে উঠেছে টোটো। কিন্তু এই টোটোর মাত্রাতিরিক্ত বাড়বাড়ন্ত জন্য ভোগান্তির মুখে পড়তে হচ্ছে নিত্য যাত্রীদের। সেই টোটোকে শৃঙ্খলার মধ্যে আনার উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। গোটা রাজ্যে কত টোটো চলাচল করছে, তার সঠিক তথ্য না থাকায় পরিবহণ দফতর অস্থায়ী এনরোলমেন্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত নিয়েছে।
সূত্রের খবর, নিত্য যাতায়াতের জন্য টোটো পরিবহণ মাধ্যমের এক অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। কিন্তু রোজের রাস্তায় টোটোর বাড়বাড়ন্ত মাত্রা ছাড়িয়েছে। আর তাই তাদের নিয়ন্ত্রণ করতে এবার কড়া নির্দেশিকা জারি করেছে পরিবহণ দফতর। শুক্রবার রাজ্য পরিবহণ দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, রাজ্যের বিভিন্ন রাস্তায় টোটোর কারণে মারাত্মক যানজট তৈরি হচ্ছে, যা সাধারণ নাগরিকদের সীমাহীন অসুবিধার কারণ। এই সমস্যা মোকাবিলার জন্য QR কোড স্টিকার লাগিয়ে প্রতিটি টোটোকে চিহ্নিত করা হবে। চিহ্নিতকরণের কাজ শেষ হলে টোটোর চলার রাস্তা নির্ধারণ করা হবে।
প্রক্রিয়াটি ১৩ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে এবং অনলাইনের পাশাপাশি সরকারি সহায়তা কেন্দ্র থেকেও রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে ৩০ নভেম্বরের পর কোনও টোটো রাস্তায় চলতে পারবে না। পাশাপাশি, নতুন নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশনের জন্য প্রথমে ১০০০ টাকা দিতে হবে এবং ৬ মাস পর থেকে প্রতি মাসে ১০০ টাকা, অর্থাৎ বছরে ১২০০ টাকা দিতে হবে।
এছাড়াও, সব টোটো বিমার আওতায় আনা হবে। ভবিষ্যতে অড-ইভেন ভিত্তিক রাস্তায় চলাচল বিধি ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর করা হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, টোটো নির্মাণ বা বিক্রি নিয়ন্ত্রণে আনা হবে, ন্যাশনাল ও স্টেট হাইওয়েতে টোটোর চলাচল নিষিদ্ধ হবে, তবে রাস্তা পারাপারের সুযোগ থাকবে। রাজ্য পুলিশ, পরিবহণ দফতর ও টোটো ইউনিয়ন মিলে এই চিহ্নিতকরণের দায়িত্বে থাকবেন। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, টোটো বন্ধ করা যাবে না, কারণ লক্ষ লক্ষ মানুষের জীবিকা টোটোর উপর নির্ভরশীল।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের