নিজস্ব প্রতিনিধি, কলকাতা – হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার সন্ধ্যায় হালকা বৃষ্টি কলকাতা ও সংলগ্ন এলাকায়। সোমবারও রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকালের দিকে আংশিক মেঘলা থাকবে কলকাতার আকাশ। বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। একাধিক জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।
হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার কলকাতায় বৃষ্টি হয়েছে ৫ মিলিমিটার। হালকা বৃষ্টিতে পরিবর্তন হয়েছে তাপমাত্রা। কমেছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ। সোমবার হালকা বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ায়। দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হতে পারে শিলাবৃষ্টি। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও হুগলীতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যের বাকি জেলাগুলিতে রয়েছে হলুদ সতর্কতা।
সোমবার বৃষ্টির পূর্বাভাস হয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই। বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা ও দুই দিনাজপুরে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বুধ এবং বৃহস্পতিবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে। তবে শুক্রবার থেকে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের