নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরও বিতর্কের কেন্দ্রেই রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে পরাজয়ের পর মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা না দেওয়ার ঘোষণা করেছিলেন তিনি। রাজ্যপালের ঘোষণা হওয়ার পরেও সোশ্যাল মিডিয়ায় এখনও নিজেকে ‘মুখ্যমন্ত্রী’ হিসেবেই উল্লেখ করে রেখেছেন মমতা। আর সেই ঘটনাকে ঘিরেই নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে সরিয়ে বাংলায় প্রথমবারের মতো সরকার গঠন করতে চলেছে বিজেপি। ফল প্রকাশের পর থেকেই ভোটে কারচুপির অভিযোগ তুলে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, 'আমি হারিনি, ভোট লুট করে হারানো হয়েছে। তাই ইস্তফা দেব না।' এমনকি রাষ্ট্রপতি শাসন জারি হলেও তিনি পদত্যাগ করবেন না বলেও মন্তব্য করেছিলেন।
তবে সংবিধান অনুযায়ী, ৭ মে তৃতীয় মমতা সরকারের মেয়াদ শেষ হতেই রাজ্যপাল আর এন রবি বিধানসভা ভঙ্গের নির্দেশ দেন। ফলে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীর পদে আর নেই মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির নতুন সরকার শপথ নিতে চলেছে।
কিন্তু এই পরিস্থিতির মধ্যেও মমতার সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে এখনও ‘Chief Minister of West Bengal’ পরিচয় বহাল রয়েছে। যা নিয়ে কটাক্ষ শুরু করেছে বিজেপি। গেরুয়া শিবিরের বক্তব্য, জনতার রায়কে অস্বীকার করেই এখনও বাস্তব মেনে নিতে চাইছেন না তৃণমূল নেত্রী। অন্যদিকে তৃণমূলের একাংশের দাবি, এটি নিছকই প্রযুক্তিগত বা আপডেট না হওয়া বিষয়, এর সঙ্গে রাজনৈতিক বার্তার কোনও সম্পর্ক নেই।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের