নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সমাবর্তন অনুষ্ঠানের মধ্যেই উত্তেজনার ছবি যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ৬৮তম সমাবর্তন চলাকালীন ছাত্র সংসদ নির্বাচন-সহ একাধিক দাবিতে বিক্ষোভ দেখায় বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই। রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য সি ভি আনন্দ বোস ক্যাম্পাসে প্রবেশ করার পরই শুরু হয় স্লোগান-বিক্ষোভ।
বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার অডিটোরিয়ামে সমাবর্তন অনুষ্ঠান চলছিল। ঠিক সেই সময়ই মূল প্রবেশপথের বাইরে এবং অডিটোরিয়ামের সামনেই জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করে এসএফআই কর্মী-সমর্থকরা। রাজ্যপাল সি ভি আনন্দ বোস অনুষ্ঠানস্থলে পৌঁছনোর পর তার সামনেই ছাত্র সংসদ নির্বাচন, ক্যাম্পাসের নিরাপত্তা এবং বিশ্ববিদ্যালয়ের আর্থিক সংকট-সহ একাধিক দাবিতে বিক্ষোভ জোরদার হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রয়েছে। পাশাপাশি আর্থিক সংকটের কারণে একাধিক গবেষণা প্রকল্প থমকে আছে। বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত সমস্যাও প্রকট হয়ে উঠছে বলে দাবি এসএফআইয়ের। এমনকি তাদের দাবি, আইসিসি কমিটিতে ছাত্র প্রতিনিধি নিয়োগের বিষয়ে বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও সদুত্তর মেলেনি। উপাচার্য ও আচার্য দুজনকেই ইমেল - চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে, কিন্তু তাতেও কোনও ফল পাওয়া যায়নি।
এসএফআই কর্মীদের বক্তব্য, সমাবর্তনের দিন ছাড়া সাধারণত বিশ্ববিদ্যালয়ের আচার্যকে ক্যাম্পাসে পাওয়া যায় না। তাই এই সুযোগে রাজ্যপাল হিসেবে সি ভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন জমা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তারা। বিশ্ববিদ্যালয়ের ফান্ড সংকট, ক্যাম্পাস নিরাপত্তা এবং ছাত্র সংসদ নির্বাচন এই তিনটি বিষয়ই মূলত রাজ্যপালের সামনে তুলে ধরতে চায় এসএফআইয়ের প্রতিনিধি দল।
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের