নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ৯ বার নির্বাচনী লড়াইয়ে নেমে জয়ের মুখ দেখা হয়নি। অবশেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় যাওয়ার সুযোগ পেয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। কিন্তু মনোনয়ন জমা দিতে এসে যেন এক অদ্ভুত পরিস্থিতির মুখে পড়লেন তিনি। বিধানসভায় ফর্ম পূরণ করতে গিয়ে বারবার ভুল করে ফেলায় তৈরি হয় খানিকটা অস্বস্তিকর পরিস্থিতি।
বৃহস্পতিবার রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিতে বিধানসভা ভবনে পৌঁছান বিজেপির প্রার্থী রাহুল সিনহা। কিন্তু ফর্ম পূরণ করতে বসেই বারবার ভুল করে ফেলেন তিনি। উপস্থিত বিজেপি নেতাদের চোখে পড়ে, ফর্ম পূরণের সময় বেশ নার্ভাস দেখাচ্ছিল তাকে। এই পরিস্থিতিতে এগিয়ে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তারা দ্রুত রাজ্যসভার প্রাক্তন সাংসদ শমীক ভট্টাচার্যের আগের একটি মনোনয়ন ফর্ম খুঁজে বের করেন। সেই ফর্ম দেখে দেখেই নিজের মনোনয়নপত্র পূরণ করেন রাহুল সিনহা।
উল্লেখ্য, রাহুল সিনহা শেষবার ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হাবড়া কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেখানে তিনি তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে বড় ব্যবধানে পরাজিত হন। এরপর দীর্ঘদিন সংগঠনের কাজেই সক্রিয় ছিলেন তিনি। এবারই প্রথম তার সামনে রাজ্যসভায় যাওয়ার সুযোগ এসেছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের