নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে কোনওরকম অশান্তি এড়াতে রাজ্যজুড়ে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করছে প্রশাসন। বুধবার নবান্নের উচ্চপর্যায়ের বৈঠকে জেলার প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেন রাজ্যের মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়ালা। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, বৃহস্পতিবারের রামনবমী উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় বেরোনো মিছিলগুলিতে নজর রাখতে মোতায়েন থাকবে বিপুল সংখ্যক পুলিশবাহিনী।
রাজ্যজুড়ে প্রায় ৩ হাজার পুলিশকর্মী মোতায়েন থাকবে এবং শুধু কলকাতা শহরের জন্যই রাখা হয়েছে প্রায় এক হাজার পুলিশ। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী CRPF-এর সাহায্যও নেওয়া হতে পারে। অতীতে অশান্তির নজির থাকায় হাওড়া, চন্দননগর এবং ইসলামপুর এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠক থেকে জেলাশাসক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে আদালতের নির্দেশ মেনেই মিছিল করতে হবে। কোনওভাবেই অস্ত্র নিয়ে শোভাযাত্রা করা যাবে না।
পাশপাশি, ৫০০- র বেশি মানুষের জমায়েত না হয়, তাও নিশ্চিত করতে বলা হয়েছে। নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট রুট মেনেই মিছিল আয়োজন করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, লালবাজার সূত্রে জানা যায়, কলকাতায় প্রায় ৬০টি মিছিল বেরোতে পারে। এর মধ্যে বড় মিছিলগুলি শুরু হবে এন্টালি, পিকনিক গার্ডেন, সেন্ট্রাল অ্যাভিনিউ, হেস্টিংস ও কাশীপুর এলাকা থেকে। সব মিলিয়ে রামনবমী উপলক্ষ্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন কড়া নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের