নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রামনবমীর শোভাযাত্রা ঘিরে উত্তেজনা ছড়াল নিউটাউন এলাকায়। মিছিলে এক যুবকের হাতে অস্ত্র দেখতে পেয়ে তাকে আটকে দেয় পুলিশ। আর এই নিয়েই বিতর্কের শুরু হয়। ক্ষণিকের জন্য এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
রামনবমী উপলক্ষ্যে নিউটাউন থেকে একটি মিছিল বের করার প্রস্তুতি চলছিল। সেই সময় মিছিলে অংশ নেওয়া এক যুবকের হাতে অস্ত্র দেখতে পায় পুলিশ। সঙ্গে সঙ্গেই পুলিশ ওই যুবককে আটকানোর চেষ্টা করে এবং অস্ত্রটি নামিয়ে রাখতে বলে। এতেই শুরু হয় তীব্র বাদানুবাদ। বিজেপি কর্মীদের একাংশ পুলিশের এই পদক্ষেপের বিরোধিতা করেন। মিছিলের সম্মুখ ভাগে উপস্থিত ছিলেন রাজারহাট-নিউটাউন কেন্দ্রের বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া।
অভিযোগ, ওই যুবককে পুলিশের হাত থেকে ছড়ানোর চেষ্টা করেন বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া। এর জেরে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের তুমুল বচসা ও ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। বিজেপির দাবি, রামনবমীর দিনে ‘অস্ত্র পুজো’ দেওয়ার রীতি রয়েছে। সেই কারণেই ওই যুবক অস্ত্র নিয়ে মিছিলে এসেছিলেন। তবে প্রশাসনের দাবি, আদালতের স্পষ্ট নির্দেশ মিছিলে কোনরকম অস্ত্র ব্যবহার করা যাবে না। শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অস্ত্র নামিয়ে রেখেই শুরু হয় রামনবমীর শোভাযাত্রা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের