নিজস্ব প্রতিনিধি , বীরভূম - রামনবমী উপলক্ষ্যে রাজনৈতিক মহলে দেখা গেল ভিন্ন চিত্র। রামনবমীর আবহে ধর্মীয় শোভাযাত্রায় পা মেলালেন অনুব্রত মণ্ডল। বোলপুরে আয়োজিত রামনবমীর মিছিলে অংশ নিয়ে আবারও রাজনৈতিক বার্তা দিলেন তৃণমূলের এই শীর্ষ নেতা।
বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে রামনবমী উপলক্ষ্যে ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করা হয়। তারই অংশ হিসেবে বোলপুরে আয়োজিত একটি শোভাযাত্রায় যোগ দেন অনুব্রত মণ্ডল। তার সঙ্গে ছিলেন তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিনহা, বোলপুর পৌরসভার চেয়ারম্যান এবং একাধিক কাউন্সিলর ও দলীয় কর্মী-সমর্থকরা।
মিছিলে অংশ নিয়ে অনুব্রত মণ্ডল বলেন, ' রামকে সবাই ভালোবাসে। আমরাও ভালোবাসি। সেই কারণেই রামনবমীর মিছিলে আসা।' এদিন তৃণমূল নেতার গলায় জয়ের বার্তাও শোনা যায়। অনুব্রত মণ্ডল বলেন, ' এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল ২৩০ থেকে ২৩৫টি আসনে জয়লাভ করবে।' উল্লেখ্য, ভোট ঘোষণার পর থেকেই অনুব্রত মণ্ডলকে আগের মতোই সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে। একইসঙ্গে, বিভিন্ন মঞ্চ থেকে দলের জয়ের বিষয়ে বারবার আশাবাদী মন্তব্য করছেন তিনি।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের